- Bijoy notepad
আমাদের সাইটে আপনাকে সুস্বাগতম।এখানে আপনি বিনামূল্য কম্পিউটার শিখতে পারবেন।আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ!
Visit O.C.T for Computer and Internet Tips

Pages

Wednesday, 29 May 2019

বিজয় আ্যানসারস বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য মাধ্যম। এখানে আপনি আপনার প্রশ্ন করার পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করে অবদান রাখতে পারেন।মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।



সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

যদি আপনি আমাদের সাইটের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে নিম্নলিখিত প্রশ্নোত্তরগুলো মাধ্যমে আপনি আমাদের সাইটের কার্যক্রম সম্পর্কে মৌলিক ধারণা জেনে নিতে পারবেন। আপনি যে প্রশ্নটি জানতে চান, তাতে ক্লিক করলেই ঐ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

  • বিজয় আ্যানসারস কি, কেন, কিভাবে কাজ করে?
  • বিজয় আ্যানসারস বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য মাধ্যম। এখানে আপনি আপনার প্রশ্ন করার পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করে অবদান রাখতে পারেন।মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।

  • বিজয় আ্যানসারস এর প্রতিষ্ঠতা কে?
  • বিজয় আ্যানসারস এর প্রতিষ্ঠাতা হলেন তিন জনঃ

    ১.মোঃআশরাফ উদ্দিন খান। - প্রধান প্রতিষ্ঠাতা। ২.মোঃহাসিব খান।- প্রতিষ্ঠাতা। ৩.মোঃশরিউল ইসলাম নাঈম। - সহ প্রতিষ্ঠাতা।

  • কিভাবে নিবন্ধন করব?
    • সাইটের একবারে উপরের ডান পাশে "key" বক্সে প্রবেশ করলে " নিবন্ধন করুন " বাটন দেখতে পাবেন। নিবন্ধন করুন লিংকে যেতে হবে। 
                                          
    • তারপর আপনার নাম, পাসওয়ার্ড, যে ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে নিবন্ধন করতে চান তা দিয়ে "নিবন্ধন কর" বাটন ক্লিক করুন।

  • কিভাবে প্রশ্ন করব?
  • প্রথমেই আপনাকে "প্রশ্ন করুন" লিংকে যেতে। আপনার প্রশ্নটি এক বাক্যে "এক বাক্যে প্রশ্ন টি :" বক্সের মধ্যে লিখুন। এরপর বিভাগ নির্বাচন করুন। প্রশ্নটি সম্পর্কিত কোন বিভাগ না পেলে "অন্যান্য" বিভাগ সিলেক্ট করুন। প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত লিখতে চাইলে, "এই প্রশ্নটির ব্যাখ্যামূলক তথ্য :" বক্সের মধ্যে বিস্তারিত লিখুন। আপনার এই প্রশ্নটির উত্তরটি যদি আপনার ই-মেইল এর মাধ্যমে জানতে চান, তাহলে "এই প্রশ্নটির উত্তর সুলভ হলে কিংবা কেউ মন্তব্য করলে আমাকে এই ই-মেইলে (your mail) জানাও" লেখাটি টিক চিহ্ন দিন। সর্বোপরি "প্রশ্ন জিজ্ঞাসা করুন" বাটন টি ক্লিক করুন।

  • কিভাবে উত্তর দিব?
  • আপনি যে প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছেন সে প্রশ্নটিতে ক্লিক করুন। তাহলে প্রশ্নটি ওপেন হবে। প্রশ্নটির নিচে "উত্তর দিন" নামে একটি বাটন পাবেন এই বাটন টি ক্লিক করলেই একটি বক্স খুলবে এখানে আপনার উত্তর লিখবেন। আপনার উত্তরটি লেখা হয়ে গেলে "উত্তর যোগ করুন" নামে বাটন টি ক্লিক করুন।

  • উত্তর এ কিভাবে ছবি যোগ করব?
  • আপনি যেখানে উত্তর দিচ্ছেন তার একটু নিচে লক্ষ্য করলে দেখবেন যে upload image নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে সরাসরি আপনার কম্পিউটার থেকে একটি ছবি আপলোড করে পারবেন।

  • পাসওয়ার্ড পরিবর্তন করব কিভাবে?
  • এর জন্যে আপনাকে লগিন করতে হবে এবং এই লিংকটি ( আমার বিশদ বিবরণ) পেজে যেতে হবে এবং "পাসওয়ার্ড পরিবর্তন কর " বক্সে আপনার পুরাতন এবং নতুন পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হবে।

  • উত্তরে কিভাবে Youtube এর ভিডিও শেয়ার করব?
  • আপনি যেখানে উত্তর দিচ্ছেন তার একটু উপরে লক্ষ্য করলে youtube নামে একটি অপশন আছে।সেখানে যে ভিডিওটি দেখাতে চান সেখানে Youtube এর লিংকটি দিলেই হবে।

  • কেউ ভুল উত্তর দিলে সতর্ক করব কিভাবে?
  • কোন প্রশ্নের উত্তর যদি আপনি ভুল বা অপ্রাসঙ্গিক কিছু পান তাহলে উত্তরকারীকে সতর্ক করতে সেই উত্তরের নিচে "ধ্বজা যুক্ত করুন" নামে লেখাটির উপর ক্লিক করে তাকে সতর্ক করতে পারেন। এর ফলে উত্তরকারী এবং সম্পাদক এর কাছে একটা মেইল চলে যাবে এবং সম্পাদক তা যাচাই করে দেখবেন। কেন সতর্ক করেছেন সেটা সেই উত্তরের নিচে মন্তব্য আকারে যোগ করে দিলে বা মডারেটরগণদের বুঝতে সুবিধা হবে যেকোন ব্যবস্থা নিতে।

  • অ্যাকাউন্ট বাধাগ্রস্থ হলে কিভাবে খুলব?
  • আপনি এই সাইট এর নিতিমালা আবার পড়বেন। তারপর আপনি সকল শর্তাবলী মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে আপনার অ্যাকাউন্টের লিঙ্ক সহ একটি মেইল পাঠাবেন।

  • নিজের প্রশ্নে নিজে উত্তর দেয়া যায় না কেন?
  • নিজের প্রশ্নে নিজেই উত্তর দেবার পদ্ধতি পূর্বে ছিল। তবে এখন এটি বন্ধ করে দেয়া হয়েছ।

  • আমার পয়েন্ট কমে যায় কেন?
  • অসম্পূর্ণ, বাংলিশ, ভুল, প্রশ্ন ও উত্তর মুছে ফেলা হয়। হয়ত এসবের যে কোন একটি আপনি করেছিলেন এজন্য মুছে দেয়ার পর আপনার পয়েন্ট কমে গেছে। আগে থেকেই ছিল এমন প্রশ্ন করেছিলেন বা উত্তর দিয়েছিলেন এজন্য মুছে দেয়ার পর আপনার পয়েন্ট কমে গেছে।

  • কোন প্রশ্ন, উত্তর, মন্তব্য ডিলিট করবো কিভাবে?
  • প্রশ্ন, উত্তর, মন্তব্য ডিলিট করতে লুকাও এই অপশন টি ব্যাবহার করুন।

  • আমার প্রশ্নে উত্তর করা হয়েছে কিন্তু আমাকে ইমেইলে জানানো হয়নি কেন?
  • বেস্ট আনসার থেকে যে ই-মেইল পাঠানো হয় তা ইনবক্সে অথবা স্পাম বক্সে যাবে। তাই নিয়মিত এই দুইটাই চেক করুন। তবুও না পেলে আপনি যখন প্রশ্ন করেছিলেন তখন "এই প্রশ্নটির উত্তর সুলভ হলে কিংবা আকেউ মন্তব্য করলে আমাকে এই ই-মেইলে (........................) জানাও" চিহ্নটিতে টিক চিহ্ন তুলে নিয়েছিলেন যার জন্য আপনাকে ইমেইলে জানানো হয়নি।

  • কিভাবে পয়েন্ট বন্টন করা হয়?
  •  
    ^pointstable
     

  • আমি কিভাবে বিশেষ সুবিধা পাব?
  • ^privilegestable

  • আমি এ মাসে কতটি উত্তর দিয়েছি কিভাবে জানব?
  • প্রতি মাসের বেস্ট ইউজার (20 জন) এর মধ্যে আপনার নাম থাকলে এ মাসে কতটি উত্তর দিয়েছেন তা এ মাসের বেস্ট ইউজার পৃষ্ঠায় দেখতে পারবেন। অন্যথায় দেখা যাবে না।

  • প্রশ্ন ও উত্তর অনুমোদন পেতে এত দেরি হয় কেন?
  • একজন নতুন সদস্যের প্রশ্ন, উত্তর এবং মন্তব্য অনুমোদনের জন্য অপেক্ষামান থাকে। যা স্প্যাম, অনাকাঙ্ক্ষিত, অশ্লীল, অপ্রয়োজনীয় কিনা তা যাচাইকরণের পর অনুমোদিত হয়। প্রতিদিন অনেক প্রশ্ন উত্তর আসে যা যাচাই করতে কিছু সময় লাগে। এজন্য প্রশ্ন ও উত্তর অনুমোদন পেতে কিছুটা সময় লেগে যায়।

  • সদস্যনাম পরিবর্তন করার উপায় কি?
  • অ্যাকাউন্ট খোলার পর সদস্য নাম পরিবর্তন করা যাবেনা।

  • প্রত্যেক প্রশ্নের ডান দিকে স্টার চিহ্ন দ্বারা কি বুঝানো হয়?
  • আপনি স্টার চিহ্নে ক্লিক করার মানে হলো উক্ত প্রশ্নটি আপনার প্রিয়। (Favourite) ভবিষ্যতে কখনো আবার উক্ত প্রশ্ন দেখতে চাইলে প্রোফাইলের উপরে "আমার প্রিয়" অপশনে ক্লিক করুন।

  • আমি আমার প্রিয়তে কোন প্রশ্ন যোগ করব কিভাবে?
  • আপনি কোনো প্রশ্ন বা সদস্যকে প্রিয়তে যুক্ত করতে চাইলে উক্ত প্রশ্ন বা সদস্যের নামের ডানপাশে স্টার (★) চিহ্নটিতে ক্লিক করুন, তাহলেই সেটি আপনার প্রিয় অংশে যুক্ত হবে।

  • আমার প্রশ্ন গুলির উত্তর পাইনা কেন?
  • কোন সদস্য প্রশ্ন করলে তার উত্তর পাওয়াটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করেঃ ১। আপনার প্রশ্নের উত্তর কারো জানা আছে কিনা । ২। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা কারো আছে কিনা । ৩। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মত যথেষ্ট সময় কারো আছে কিনা । ইত্যাদি ।

    আপনার মূল্যবান মন্তব্য আমরা গুরুত্বের সাথে দেখি। আপনার কোন মতামত থাকলে আমাদের জানানঃ মতামত পাঠান.

    No comments:

    Post a Comment